প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব দিনকে দিন পৃথিবীকে করে তুলছে স্থবির। এবার ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
ফ্রান্সে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৭ হাজার ৭৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত একদিনেই আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৯৯।

