করোনা মোকাবিলায় বরাদ্দ ১০০ কোটি টাকা


দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ খবর

করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থবিভাগ।

সকালে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে শেষে জানানো হয় করোনার সংক্রমণ রোধে প্রয়োজনে বন্ধ ঘোষণা করা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা তাণ্ডবের এবার আক্রান্ত বাংলাদেশও। গত রবিবার বাংলাদেশে তিন জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আজ মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর অবশ্য জানিয়েছে আক্রান্ত তিনজন শঙ্কামুক্ত।

জানা গেছে, এ পর্যন্ত মোট ১২৭ জনকে পরীক্ষা করা হয়েছে এবং ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।