প্রাণঘাতী করোনার এখনও পর্যন্ত নির্মূলের কোনও ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তাই পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও স্বেচ্ছায় গৃহবন্দি থাকাই করোনা মোকাবেলার সেরা পদ্ধতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবেলার ওষুধের খোঁজ দিয়ে চমকে দিলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও প্রাক্তন মডেল সুস্মিতা সেন।
নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে একটি ওষুধের বোতলের ছবি দিয়েছেন সুস্মিতা। বোতলের গায়ে লেখা COVID19 মোকাবিলায় ১০০% কার্যকর। ওষুধের নাম ‘STAY HOME’ অর্থাৎ ‘বাড়িতে থাকুন’।
এই ছবির সঙ্গেই ‘ডাক্তার না দেখিয়ে কোনও ধরনের ওষুধ খাবেন না।’ কোয়ান্টাইনে থাকাকালীন নিজে থেকে কোনও ওষুধ খেলে তা কতটা মারাত্মক হতে পারে, সে বিষয়েও সতর্ক করেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দুরী।

