কোভিড-১৯ এর হুমকি মোকাবিলার জন্য এক হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবেলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলো একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মোদির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইমরান খান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকী জানান, কোভিড-১৯ এর হুমকি মোকাবিলার জন্য সমন্বিত আঞ্চলিক এবং বৈশ্বিক প্রচেষ্টা দরকার। প্রতিবেশীদের সহায়তায় প্রস্তুত আছে পাকিস্তান। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি আরও বলেন, শনিবার (১৪ মার্চ) সকালের দিকে ওই পাক কর্মকর্তা বলেছেন, কোভিড-১৯ মোকাবেলায় প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নেয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারীকে (স্বাস্থ্য) দায়িত্ব দেয়া হয়েছে।
মোদি বলেন, আমি প্রস্তাব করছি, সার্কের নেতারা করোনাভাইরাসের লড়াইয়ে শক্তিশালী এক কৌশল নির্ধারণ করবেন। আমাদের নাগরিকদের সুস্থ রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা এ বিষয়ে আলোচনা করতে পারি।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্যরা মোদির ওই প্রস্তাবে সাড়া দিয়েছেন।

