করোনা মোকাবেলায় ২ কোটি ভ্যাকসিন আনবে ভারতের সেরাম ইনস্টিটিউট


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনার দুই কোটি ভ্যাকসিন তৈরির কথা জানিয়েছে ভারতের পুনেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউট। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, আগামী তিন সপ্তাহের মধ্যেই অক্সফোর্ড ইউনিভারসিটির করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু করে দেবে সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ইউনিভারসিটি করোনার ভ্যাকসিন তৈরিতে পুনের এই প্রতিষ্ঠানটিকে তাদের অংশীদার বানিয়েছে।

সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয় করোনার ভ্যাকসিন এক ডোজের দাম পড়বে ১ হাজার রুপি। যা যুক্তরাজ্যের চেয়ে প্রায় ১০ গুণ কম বলে মনে করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা। যা তাদের উৎপাদন খরচের সমান।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা বলেন, আগামী মে মাসের মধ্যেই ভারতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই ভ্যাকসিনের ট্রায়াল দেয়া হবে। সফল হলে পরবর্তীতে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে বাজারে আনা হবে।

পুনাওয়ালা বলেন, ‘সেপ্টেম্বরে যুক্তরাজ্যে ট্রায়াল শেষ হবে, এরপর আমরা উৎপাদনে যাব—এতদিন পর্যন্ত অপেক্ষা করতে চায় না। এই সিদ্ধান্ত নিজেদের ঝুঁকি ও ব্যয়ে আমরা নিচ্ছি। একদম এককভাবে উৎপাদনের জন্য নেওয়া হচ্ছে।

আমাদের লক্ষ্য আগামী ছয় মাস মাসে গড়ে ৪০ থেকে ৫০ লাখ ভ্যাকসিন তৈরি করার। ট্রায়ালের সফলতার ওপর ভিত্তি করে আমরা মাসে ১ কোটি পর্যন্ত ভ্যাকসিন তৈরি করতে পারব।

তবে সেপ্টেম্বর–অক্টোবর নাগাদ ২ কোটি থেকে ৪ কোটি ভ্যাকসিন আনতে পারব আমরা। যদি এই ভ্যাকসিন সফল হয়, তাহলে ভারতসহ বিশ্বের আরও অনেক দেশের জন্য আমরা এই ভ্যাকসিন তৈরি করব।’

উল্লেখ্য। ইতোমধ্যেই গত বৃহস্পতিবার মানব দেহে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে অক্সফোর্ড ইউনিভারসিটির কোভিড–১৯ এর ভ্যাকসিন। এখন করোনাভাইরাসের টিকার অপেক্ষায় পথ চেয়ে আছে সারা বিশ্ব। এখন শুধু অপেক্ষার পালা।