অস্টিয়া চলমান লকডাউনের নিয়ম ভেঙে জাতির কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান ডার বেলেন। এখন পর্যন্ত দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মোট ১৬ হাজার ৫৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬৪১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ জন, মারা গেছেন একজন।
জানা গেছে, মধ্যরাত পর্যন্ত রাজধানী বিয়েনার একটি রেস্টুরেন্টে ছিলেন তিনি। ইতালিয়ান ওই রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলতে বলতে রাত ১১টা পার করে ফেলেন তিনি। এ ঘটনার জেরে ৭৬ বছর বয়সী ভান ডার বেলেন জাতির কাছে ক্ষমা চান।
প্রেসিডেন্ট বলেন, সত্যিই আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা একটা ভুল। লকডাউন শুরুর পর দুই বন্ধু আর স্ত্রীকে নিয়ে প্রথমবার বের হয়েছিলাম। কথা বলতে বলতে আমরা বেশি সময় অতিবাহিত করে ফেলেছি।
উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে সবার আগে করোনা সংক্রমণ রোধে লকডাউনে কড়াকড়ি আরোপ করা হয় দেশটি। মে মাসের শুরু থেকেই ১০ জনের বেশি উপস্থিত হওয়া নিষিদ্ধ। জনপরিসর, শপিংমল, দোকান, বাগান গত মাস পর্যন্ত খোলা থাকলেও মে মাস শুরু হতেই কড়া নিয়ম চালু হয়। সূত্র : বিবিসি

