করোনা শনাক্তে ৫ থার্মাল স্ক্যানার স্থাপনের প্রক্রিয়া শুরু



করোনা শনাক্তে ৫ থার্মাল স্ক্যানার স্থাপনের প্রক্রিয়া শুরু

করোনা শনাক্তে দেশের তিনটি বিমানবন্দরসহ যশোরের বেনাপোল স্থলবন্দরে নতুন পাঁচটি থার্মাল স্ক্যানার সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদফতর।

এর মধ্যে শাহজালাল বিমানবন্দরে একটি মেশিন বসানো হয়েছে। আরও একটি স্থাপনের প্রক্রিয়া চলছে। নতুন থার্মাল স্ক্যানারটি হযরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্থাপিত হয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে একটি থার্মাল স্ক্যানার মেশিন চট্টগ্রামে এসে পৌঁছায়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই স্ক্যানার মেশিনটি বসানোর কাজ শুরু হয়েছে। মেশিনটি বসানোর পর এই স্ক্যানারের মধ্য দিয়ে যাত্রীদের বের করা হবে।

সেইসাথে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর এবং বেনাপোল স্থলবন্দরে বুধবারের (১১ মার্চ) মধ্যেই থার্মাল স্ক্যানারগুলো স্থাপিত হবে বলে জানিয়েছেন সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের (সিডিসি) লাইন ডিরেক্টর ডক্টর শাহনিলা ফেরদৌসী।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) যাত্রীদের চাপে সক্রিয় থাকা একটি থার্মাল স্ক্যানারের আর্চওয়ে ভেঙে যায়। মঙ্গলবার দুপুরে সেটি মেরামত করা হয়েছে।