করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা প্রতিরোধে নানা ধরনের কর্মসূচী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে দেশের নানা রাজ্যে করোনা ভাইরাসের কারণে বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, শপিং মল। তবে এবার করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বকে একসঙ্গে কাজ করার উদ্দেশ্য নিয়ে SAARC-এর দেশগুলির সঙ্গে বিশেষ বৈঠকে বসতে চলেছেন মোদি।
রবিবার বিকালে SAARC-এর দেশগুলির শীর্ষ নেতৃত্বদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদি। ভারতের বৈদেশিক মন্ত্রণালয়য়ের তরফ থেকে ট্যুইট করে এই বৈঠকের কথা জানানো হয়েছে ৷
এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের তরফ থেকে ট্যুইটে জানানো হয়েছে, এই বৈঠকে অংশ নিতে পারবেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ইমরান খানের তরফ থেকে এই বৈঠকে অংশ নেবেন ইমরান খানের বিশেষ পরামর্শদাতা জফর মির্জা।

