করোনা মহামারী মেকাবিলায় কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখান্দা গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর একটি দল।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল আটা, তেল, লবণ, বিস্কুট ও সুজি। ত্রান সহায়তা বিতরণে নেতৃত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাফায়েত খান জানান, করোনা মোকাবেলায় শুরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

এ সময় প্রত্যন্ত অঞ্চলে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি

