কিট সংকটে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা বন্ধ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের (কোভিড-১৯) কিট সংকটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নুমনা শনাক্তের পরীক্ষা বন্ধ রয়েছে। গতকাল শনিবার সর্বশেষ মজুত থাকা কিট দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়। রোববার (২৪ মে) বিকেল পর্যন্ত একটি পরীক্ষাও করা যায়নি।

এর গত ১১ মে থেকে এ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়। এখানে ২৪ ঘণ্টায় ১৯৪টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে।

বিশ্ববিদ্যালয়টির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, শনিবার তাদের হাতে ২৪টি কিট ছিল। সেগুলো দিয়ে শেষ দিনের মতো নমুনা পরীক্ষা করা হয়। আজ পরীক্ষা করার মতো কোনো কিট নেই। এ কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। বর্তমানে প্রায় ৪০০ নমুনা পরীক্ষার অপেক্ষায় জমা পড়ে আছে।

ফিরোজ আহমেদ আরও বলেন, রোববার তারা কিটের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে গিয়েছিলেন। সেখান থেকে প্রয়োজনীয় কিট সরবরাহের বরাদ্দপত্র দেয়া হয়েছে। কিন্তু যেখান থেকে কিট সরবরাহ করা হয়, সেখানে গেলে জানানো হয়, কিট ফুরিয়ে গেছে। বিদেশ থেকে আসা কিট বিমানবন্দরে রয়েছে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে কিট এসে পৌঁছালে তারপর দেওয়া হবে।

মাইক্রোবায়োলজি বিভাগ সূত্রে জানা যায়, ঢাকায় কিট না পেয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের কাছে কিছু কিট ধার চাওয়া হয়। পাওয়া যাবে কি না, এখনো বলা যাচ্ছে না। বিষয়টি সিভিল সার্জনের কার্যালয়েও জানানো হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য সিভিল সার্জন মো. মোমিনুর রহমানের মুঠোফোন নম্বরে কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি।