কুড়িগ্রামে নতুন করে আরও একজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। জেলার চিলমারী উপজেলায় উপজেলার থানাহাট ইউনিয়নের মাঁচাবান্দা গ্রামের বাসিন্দা ওই যুবক।
সম্প্রতি সে নারায়নগঞ্জ থেকে ফিরেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জ ফেরৎ ৩০বছরের এক যুবকের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল আক্রান্ত যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ ২৪ এপ্রিল ওই যুবকের নমুনার পজেটিভ ফলাফল আসে।
জেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে। রৌমারী উপজেলায় তিনজন, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলায় একজন করে।
পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার

