কুড়িগ্রামে ক‌রোনা‌ উপসর্গ নি‌য়ে নারীর মৃত‌্যু


কুড়িগ্রাম, Kurigram District #paperslife

কু‌ড়িগ্রা‌মে ক‌রোনা উপসর্গ নি‌য়ে সা‌হেরা বেগম (৫৫) না‌মে এক নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। সোমবার (২৯ জুন) রা‌তে জ্বর, স‌র্দি ও শ্বাসকষ্ট সহ ক‌রোনা সংক্রম‌ণের সকল উপসর্গ নি‌য়ে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তি‌নি মারা যান।

সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

সা‌হেরা বেগম জেলা শহ‌রের পুরাতন রে‌জি‌স্ট্রি অ‌ফিস পাড়ার (বইঘর লাই‌ব্রেরির বিপরী‌তে) মু‌নির হো‌সে‌নের স্ত্রী ব‌লে জানা গে‌ছে।

স্বাস্থ‌্য বিভাগ জানায়, ক‌রোনা উপসর্গ থাকায় গত ২২ জুন ওই নারীসহ তার বা‌ড়ির সকল সদ‌স্যের নমুনা নেওয়া হয়। কিন্তু এখনও ফলাফল পাওয়া যায়‌নি। পরবর্তী‌তে ওই নারীর অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে রংপুর মে‌ডি‌কে‌ল ক‌লে‌জের ক‌রোনা ইউ‌নি‌টে নেওয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় সোমবার রা‌তে তার মৃত‌্যু হয়।

সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ক‌রোনা উপসর্গ সহ ওই নারী ডায়া‌বে‌টিক, উচ্চ রক্তচাপ ও কিড‌নি সমস‌্যায় ভুগ‌ছি‌লেন। তার নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়‌নি। ফ‌লে ক‌রোনা উপসর্গ নি‌য়ে মারা গে‌লেও তি‌নি ক‌রোনা প‌জে‌টিভ ছি‌লেন কিনা তা নি‌শ্চিত হওয়া যায়‌নি।

মঙ্গলবার (৩০ জুন ) ভোর রা‌তে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে ওই নারীর দাফন সম্পন্ন করা হ‌য়ে‌ছে ব‌লেও জানান ডা. নজরুল।

পেপার’স লাইফ/কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি