কুড়িগ্রামে ক‌রোনা উপসর্গে একজনের মৃত‌্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ক‌রোনা উপসর্গ নি‌য়ে টাঙ্গাইল ফেরত এক ব‌্যা‌ক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে। র‌বিবার (১৯ এ‌প্রিল) সন্ধ‌্যায় উপ‌জেলার দুর্গাপুর ইউ‌নিয়‌নের ৪ নং ওয়া‌র্ডের রঘুরায় মাস্টার পাড়া গ্রামে নিজ বা‌ড়ি‌তে মারা যান ওই ব‌্যা‌ক্তি।

দুর্গাপুর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান আবেদ আলী সরদার এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

চেয়ারম‌্যান ব‌লেন, ‘ক‌রোনা উপসর্গ নি‌য়ে মারা যাওয়ায় এলাকাবাসী দাফনে অংশ নেয়‌নি। প‌রে থানা পু‌লিশ ও স্বাস্থ‌্যকর্মী‌দের সহায়তায় ‌সোমবার সকা‌লে মৃ‌তের দাফন সম্পন্ন করা হয়।’

চেয়ারম‌্যান আরও জানান,এক সপ্তাহ আ‌গে ওই ব‌্যা‌ক্তি টাঙ্গাইল থে‌কে বা‌ড়ি‌তে ফি‌রে আ‌সেন। সেসময় তার শরী‌রে জ্বর ছিল। প‌রে তার বা‌ড়ি লকডাউন ক‌রে তা‌র প‌রিবা‌রের সদস্যদের জন‌্য খাদ‌্য সরবরা‌হের ব‌্যবস্থা করা হয়। এর ম‌ধ্যে তার কা‌শি ও গলাব‌্যাথাও দেখা দেয়। কিন্তু এক সপ্তা‌হ রো‌গে ভু‌গে সে র‌বিবার সন্ধ‌্যায় মারা যায়।

উ‌লিপুর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, মৃত ব‌্যা‌ক্তি ও তার প‌রিবা‌রের দুই সদ‌স্যের নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে। পরীক্ষার ফল হা‌তে পে‌লে জানা যা‌বে মৃত ব‌্যা‌ক্তি ও তার প‌রিবা‌রের সদস‌্যরা ক‌রোনা আক্রান্ত কিনা।

পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার,কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি