কুড়িগ্রামে ট্রাক চাপায় রিক্সা চালক নিহত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

 চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকের চাপায় এক রিক্সা চালক মারা গেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশের লোকজন আটকের চেষ্টা করলে চালক বেপরোয়া ভাবে ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়।

নিহত রিক্সাচালক উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানায়, ট্রাকটিকে আটক করা সম্ভব না হলে ট্রাক মালিকের সন্ধান আমরা পেয়েছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।