কুড়িগ্রামের উলিপুরে পুকুরে পানিতে গোসল করতে নেমে হরিদাস নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৬ মে) দুপুরে নারিকেলবাড়ি আগপাড়া গ্রামে।
জানা গেছে, উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি আগপাড়া গ্রামের শ্যামল চন্দ্র দাসের পুত্র হরিদাস চন্দ্র (৬) সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তি পুকুর পাড়ে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে তার জামাকাপড় দেখতে পায়। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি

