কৃত্রিম গর্ভাশয় তৈরিতে বিজ্ঞানীদের সফলতা


কৃত্রিম গর্ভাশয় তৈরিতে বিজ্ঞানীদের সফলতা

জাপানের বিজ্ঞানীরা বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম গর্ভাশয় তৈরিতে সফল হয়েছেন। এ গর্ভাশয়ে অপরিণত ভেড়ার ভ্রূণ বাঁচিয়ে রাখার ক্ষেত্রে সফল হয়েছেন তারা।

এছাড়াও ভবিষ্যতে অপরিণত মানবভ্রূণ বাঁচাতেও এই কৃত্রিম গর্ভাশয় কাজে লাগানো যাবে বলে অভিমত দিয়েছেন বিজ্ঞানীরা।

এই গবেষণায় দেখা গেছে, কৃত্রিম গর্ভাশয় বা কৃত্রিম গর্ভফুলভিত্তিক লাইফ সাপোর্ট সিস্টেমটি প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত ভেড়ার ভ্রূণ ধরে রাখতে পারে, যা মানবভ্রূণের ক্ষেত্রে ২৪ সপ্তাহ পর্যন্ত ধরা যেতে পারে।জাপানের তোহকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ম্যাট কেম্প বলেন, কয়েক যুগ থেকে অপরিণত শিশু জন্মের ক্ষেত্রে অগ্রগতি ছিল খুবই কম।

জাপানি এই বিজ্ঞানী বলেন, নতুন এ প্রযুক্তি এমনভাবে তৈরি, যাতে অপরিণত শিশুর চিকিৎসার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। প্রাকৃতিক গর্ভাশয়ের সাথে, যাতে অপরিণত শিশুর ফুসফুস পরিণত হওয়ার বাড়তি সময় পায় বলে জানান তিনি।