কেন মিডিয়ার শিরোনামে দীপিকা-জকোভিচ




দুজনে দুই মেরুর বাসিন্দা হওয়া সত্বেও একই কারণে মিডিয়ার শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং টেনিস তারকা নোভাক জকোভিচ ।

সম্প্রতি স্ত্রী জেলিনা ও নোভাকের অশান্তির একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই নাতাশা দীপিকা ও জকোভিচের সম্পর্ক নিয়ে মুখ খোলেন।

এদিকে বেশ কয়েক বছর ধরে জকোভিচের সঙ্গে বিভিন্ন মহিলার নাম জড়িয়ে পড়ছিল। বেশ কয়েকটি ম্যাগাজিনের তাঁদের নিয়ে লেখালেখিও হয়। এক আইনজীবীর সঙ্গেও নাম তাঁর নাম জড়িয়ে পড়ে। এই সব নিয়েই স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না। আর তার মধ্যে নাতাশার এই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেয়।

তবে এই সব গুজবে কান দেননি দীপিকা। বলিউড ও হলিউড প্রোজেক্ট নিয়ে এখন খুবই ব্যস্ত। অন্যদিকে, দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন জকোভিচ।

উল্লেখ্য, ২০১৪ সালে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে জকোভিচের সঙ্গে ডাবলস ম্যাচ খেলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেখান থেকেই দীপিকার প্রতি জকোর দুর্বলতা। এরপর ২০১৫ সালের জুলাইয়ে উইম্বলডনের সময় দীপিকা আর জকোভিচ পরিবারকে একই ফ্রেমে দেখাও গিয়েছিল। সে সময় জকোর স্ত্রীর জেলিনার সঙ্গে আলাপ হয় দীপিকার। সর্বশেষ গত বছর জকোভিচ আর দীপিকাকে আবারও একসঙ্গে দেখা যায় লস এঞ্জেলেসে।

বিদেশী গণমাধ্যম দীপিকাকে চিনতে পারেনি। ছবি ছেপে শিরোনামে লেখা হয়েছিল, ‘জকোভিচ আর তার অনুরাগী নারী।’ এমন শিরোনাম দেখে ক্ষেপে যান দীপিকার ভক্তরা। টুইটারে ওঠে সমালোচনার ঝড়। অবশ্য সেই সময় জকো জানিয়েছিলেন দীপিকা তার স্ত্রী জেলিনার বন্ধু।