রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
জানা গেছে, উপজেলায় নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে সেখানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২০ জনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০১ জন ও মারা গেছেন ২৪ জন বলে জানা যায়।
আক্রান্তদের মধ্যে ৪৯২ জনকে তাদের নিজ বাড়িতে আইসলোশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

