করোনাভাইরাস বিশ্বজুড়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে, ক্রীড়াজগতও সে আতঙ্ক থেকে বাদ যায় নি। একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে আছেন অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন।
ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।
জানা গেছে, গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর করে অস্ট্রেলিয়া। সেখানে কুইন্টন ডি কক বাহিনীদের কাছে হোয়াইটওয়াশ হয় অজিরা।
সেখান থেকে দেশে ফিরে অসুস্থতা অনুভব করে ২৯ বয়সী অজিদের এই পেসার। পরে করোনা সন্দেহে বৃহস্পতিবার তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

