খানদের হারিয়ে দিলেন অজয়




দিওয়ালির সপ্তাহে মুক্তি পেয়েছে আমির খান ও অজয় দেবগণের ছবি। আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর। পরদিন মুক্তি পেয়েছে অজয়ের ‘গোলমাল এগেইন’। এক দিকে ‘দঙ্গল’খ্যাত জাইরা ওয়াসিমের অসাধারণ অভিনয়, অন্যদিকে অজয়ের নতুন ছবিতে ভরপুর কমেডি। দেওয়ালির মরসুমে দু’টি ছবিই কিন্তু বেশ ভাল ব্যবসা শুরু করেছে।
ভারতে এই দু’টি ছবির বক্স অফিস কালেকশন নিয়ে টুইট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণআদর্শ। তাঁর টুইটের তথ্য অনুযায়ী আমিরকে কিন্তু ছাপিয়ে গিয়েছেন অজয়।
খানদের হারিয়ে দিলেন অজয়
মুক্তির এই ক’দিনের মধ্যেই হিসেব কিন্তু বলছে, বক্স অফিসে অনেকটা এগিয়ে অজয় দেবগণের ‘গোলমান এগেন’। চার দিনে ‘সিক্রেট সুপারস্টার’-এ মোট কালেকশন ২২.৭৫ কোটি টাকা। অন্যদিকে, তিন দিনেই অজয়ের ছবির কালেকশন ৮৭.৬০ কোটি টাকা। মোট কালেকশনের নিরিখে অনেকটাই ‘অ্যাডভান্টেজ’-এ রয়েছে অজয়ের ছবি।
সবে এক উইকেন্ড কেটেছে। আর তাতেই অজয় ছাপিয়ে গিয়েছেন আমিরকে। আগামী দিনে আমিরের ‘সুপারস্টার’ কি ‘গোলমাল’-কে পিছনে ফেলতে পারবে? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।
তিন সপ্তাহ পরে ‘টিউবলাইট’-এর ব্যবসা কোনওক্রমে ১১৪ কোটি। যেখানে সুলতান ও বজরঙ্গি ভাইজান-এর প্রথম তিন দিনের রোজগার ছিল ১০০ কোটি। ট্রেড অ্যানালিস্ট ত্বরণ আদর্শ জানাচ্ছেন, ১০০ কোটির চৌকাঠ পেরতে ‘টিউবলাইট’-এর সময় লেগেছিল সাত দিন।
এদিকে প্রথম দিন রইস বক্স অফিসে ভালো ব্যবসাই করেছিল। কিন্তু তৃতীয় দিন থেকে ছবির ব্যবসা কমেছে। প্রথম দিন ২০.৪২ কোটি টাকা ও দ্বিতীয় দিন ২৬.৩০ কোটি টাকা আয় করার পর তৃতীয় দিন রইস আয় করে ১৩.১১ কোটি টাকা। চতুর্থ ও পঞ্চমদিন ব্যবসা একটু বাড়লেও আবার ষষ্ঠ দিন তা পড়ে যায়। ব্যবসা নেমে যায় ১০ কোটির নিচে। সেদিন রইস আয় করে ৮.২৫ কোটি টাকা। তারপর থেকে ব্যবসা আরও নামতে থাকে। সপ্তম থেকে দশম দিন পর্যন্ত রইসের আয় যথাক্রমে ৭.৫২ কোটি, ৭.১ কোটি, ৬.২৫ কোটি ও ৫.৫ কোটি টাকা।