গরমে ভ্রমণে সঙ্গে রাখুন এগুলো, না হলে…


summer tour cox #paperslife

ঘুরতে যেতে আমরা সবাই পছন্দ  করি। এই গরমে যেন আপানার ভ্রমণ সহজ এবং আরামদায়ক হয় সে জন্য কয়েকটি বিষয় মাথায় রেখে ভ্রমণে করা উচিত।

ভ্রমণকালে সবচেয়ে যা আপনার অস্বস্তি সৃষ্টি করে সেটি হল, আপনার চুল। এলোমেলো চুল গরমের অনুভূতি বাড়ায়। এজন্য চুল পরিপাটি রাখা জরুরি। চুলের  ওপর দিয়ে হালকা করে ভ্যাসলিন বুলিয়ে নিন। চুল এলোমেলো হওয়া থেকে রেহাই পাবেন।

সুতির ঢিলেঢালা পোশাক পরুন। এতে বাতাস চলাচল করবে ও ঘাম কম হবে। সারা দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন।

মুখের ত্বক বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন, ছাতা ও সানব্লক পাউডার ব্যবহার করুন।

রোদের তাপ থেকে রেহাই দেয়ার পাশাপাশি টুকিটাকি জিনিস বহনসহ বিভিন্ন কাজে লাগে এইরকম  কিছু স্কার্ফ জাতীয় কাপড় নিয়ে বাইরে বের হন।

কোলাহলমুক্ত পরিবেশ থাকতে চাইলে অর্থ্যাৎ শব্দ দূষণ থেকে বাঁচতে এয়ারপ্লাগ সাথে রাখুন খুব কাজে দিবে।

কোথাও ঘুরতে যাওয়ার আগে খেয়াল রাখুন ব্যাগের বাড়তি ওজনের বিষয়টিও। তা না হলে আনন্দের বদলে কষ্টে পরিণত হবে আপনার পুরো ভ্রমণ।