গার্মেন্ট কারখানা খোলার সিদ্ধান্ত হয় নি: বিজিএমইএ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এখন পর্যন্ত দেশের গার্মেন্ট কারখানা খোলার কোনও সিদ্ধান্ত নেয়নি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি’ (বিজিএমইএ)। বিজিএমইএর ওয়েবসাইটে সংগঠনের সদস্যদের উদ্দেশে দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সেইসাথে আরও জানানো হয়েছে যে, এখনই যেন গ্রাম থেকে কোন শ্রমিক ঢাকায় না আসে।

বিজিএমইএ- দেয়া এক নির্দেশনায় আরও বলা হয়েছে যে, দেশের চলমান অবস্থার উপর ভিত্তি করে সার্বিক দিক পর্যালোচনা করে পোশাক কারখানার বিষয়ে সিদ্ধান্ত জানাবে তারা। বলা হয়েছে কারখানার খোলার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের ঢাকায় আসতে বারণ করা হয়েছে।

বিজিএমইএ আরও জানিয়েছে , পর্যায়ক্রমে এলাকাভিত্তিক কারখানা চালু করার নির্দেশ দেয়া হবে। তবে সেখানে আশেপাশে কারখানার যেসব শ্রমিক থাকবে শুধুমাত্র তারাই সেই সময় যোগদান করতে পারবে। তবে এমতাবস্থায় মানবিক বিবেচনায় যাতে কোনও শ্রমিক ছাঁটাই না করে তার জন্য পোশাক মা‌লিক‌দের অনুরোধ করেছে সংগঠন‌টি।

এছাড়াও নির্দেশনা না মেনে কোন শ্রমিক ঢাকায় আসলে বিজিএমই-এর পক্ষ থেকে কোন ধরণের সহায়তা করা হবে না।

এছাড়াও, সাধারণ ছুটির সময় গণপ‌রিবহন বন্ধ থাক‌বে।‌ এমন প‌রি‌স্থি‌তি‌তে গ্রা‌মে চ‌লে যাওয়া শ্রমিকদের কাজে যোগ দিতে মা‌লিকরা যেন বাধ্য না ক‌রে, সেজন্য বিজিএমইএ এই নির্দেশনা দি‌য়ে‌ছে।