অস্ত্র মামলায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন নিয়েছেন আলোচিত ঠিকাদার ও বহিস্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জিকে) শামীম।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, জিকে শামামীমকে অস্ত্র মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ছয়দিন পর ১২ ফেব্রুয়ারি তার তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বিষয়টি আমি শুনলাম। এ ব্যাপারে নথিপত্র দেখে আগামিকাল (রোববার) পদক্ষেপ নেব।’
জিকে শামীমের জামিনের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান জানান, তিনি জামিনের বিষয়ে কিছুই জানেন না।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের বাসা থেকে যুবলীগের এই নেতাকে আটক করা হয়। এরপর নিকেতনে তার জি কে বিল্ডার্স অফিসে অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার (এফডিআর) কাগজ ও নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকের পরদিন শামীম ও তার দেহরক্ষীদের গুলশান থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা করে র্যাব।
এছাড়া তার জিম্মা থেকে একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের সাতটি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র,অর্থপাচার ও মাদক মামলা রয়েছে

