গ্রামীনফোনকে তিন মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধের নির্দেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

তিন মাসের মধ্যে বিটিআরসির পাওনার আরো এক হাজার কোটি টাকা দিতে গ্রামীন ফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমদু হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এসময় আদালত বলেন, বিদেশে কোম্পানীগুলো দেশে ব্যাবসা করতে চাইলে আইন মেনেই করতে হবে।

এর আগে তিন মাসের মধ্যে গ্রামীনফোনকে দুইহাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দিয়েছিলো আদালত।

এরমধ্যে গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দেয় গ্রামীণফোন।

বিটিআরসির দাবি, তারা গ্রামীনফোনের কাছে ১২ হাজার ৫শ ৭৯ কোটি টাকা পাবে।