শুধু ভারতে নয়, দেশের বাইরেও সমান জনপ্রিয় বিরাট কোহালি। সে ক্রিকেট মাঠের বিরাট হোক বা সোশ্যাল মিডিয়া, সমান আধিপত্য ভারত অধিনায়কের।
কোহলি ভারতের সবচেয়ে বিপণনযোগ্য অ্যাথলেট। বর্তমান ক্রিকেটবিশ্বের সবচেয়ে পরিচিত মুখও। তাঁর জনপ্রিয়তা ভারতের গণ্ডি পেরিয়ে এখন বৈশ্বিক পরিচিতি লাভ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় অধিনায়কের অনুসারীসংখ্যা দেখলেই সেটা বোঝা যায়।
কারণ তো অবশ্যই আছে। আর সেই কারণটা শুনলে চমকে যাওয়াটা স্বাভাবিক। নিজের ক্রিকেট রেকর্ডের মতো সোশ্যাল মিডিয়ায়ও সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন তিনি। বিরাটের এই মুহূর্তে ইনস্টাগ্রাম ফলোয়ার এক কোটি ৫০ লাখ। ফেসবুকে তিন কোটি ৬০ লাখ ও টুইটারে দু’কোটি। আর যেখান থেকে বিরাট কোহালির লাভের পরিমাণ শুনলেও চমকে যেতে হবে।
ইনস্টাগ্রামে প্রতিটি প্রচারমূলক পোস্ট থেকে কোহলির আয় ক্রিস্টিয়ানো রোনালদোর সমান। মানে, রিয়াল মাদ্রিদ তারকাও ইনস্টাগ্রামে প্রতিটি প্রচারমূলক পোস্ট থেকে ৫ লাখ ডলার করে আয় করেন।
এই তালিকায় অবশ্য শীর্ষে রয়েছেন আমেরিকান অভিনেতা কেভিন হার্ট। এর আগে কোহালি প্রথম ফোর্বসের ব্র্যান্ড ভ্যালুর তালিকায় সাত নম্বরে জায়গা করে নিয়েছেন। তাঁর স্থান হয়েছিল মেসির আগে।
ফোর্বসের জরিপে এ বছর বিশ্বের ১০০ শীর্ষ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের মধ্যে ৮৮তম স্থানে উঠে আসেন কোহলি। তবে বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য খেলোয়াড়দের তালিকায় তিনি টপকে যান মেসিকেও। তালিকাটির নয়ে থাকা মেসির চেয়ে দুই ধাপ এগিয়ে সাতে কোহলি।
