চট্টগ্রামে সবচেয়ে কম বয়সী করোনারোগী শনাক্ত



চট্টগ্রামে সবচেয়ে কম বয়সী করোনারোগী শনাক্ত

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে সবচেয়ে কম বয়সী শিশুর করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, নমুনা সংগ্রহের সময় ওই শিশুর বয়স ছিল এক দিন। এর চার দিন পর শিশুর বয়স যখন পাঁচ দিন, তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

জানা যায়, ২৪ মে সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস নিয়ে ভর্তি হন ৩২ বছর বয়সের এক রোগী। ওই দিন দুপুরে সিজার অপারেশনের মাধ্যমে তাঁর সন্তান পৃথিবীর আলো দেখে।

পরদিন ২৫ মে শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের সময় শিশুটির বয়স ছিল এক দিন। চার দিন পর বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

জানা গেছে, ওই তরুণী চট্টগ্রাম নগরের খুলশি এলাকায় বসবাস করেন। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়।