আজকাল অনেক জায়গায় দেখা যায়, চলে প্রি-ওয়েডিং ফটোশুট। তাছাড়া নবদম্পতিরা বিভিন্নভাবে ছবি তুলেন। শখ করে বিয়ের ছবি তুলেন নানা আয়োজনে।
সম্প্রতি ভারতের কেরালায় এক নবদম্পতি নৌকায় চড়ে একটু অন্য রকম করে ছবি তুলতে গিয়েছিলেন। আর তা করতে গিয়েই ঘটেছে বিপত্তি!
ডিঙিনৌকায় বসে মাথায় কলাপাতা ধরে ছবি তুলে নিজেদের বিয়ের স্মৃতি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন এই নবদম্পতি।
মুহূর্তটিকে ক্যামেরায় ধরে রাখতে প্রস্তুত ছিল বিয়ের ছবি তোলার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী বর–কনে দুজন দুজনের চোখে চোখ রাখামাত্রই ছবিটি উঠবে। কিন্তু তা আর হল কি করে! চোখে চোখ রাখামাত্রই নৌকা উল্টে বর–কনে দুজনেই পড়ে গেলেন নদীতে। সেই দৃশ্য ধরাও পড়ে ক্যামেরায়।
পরবর্তীতে দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানটি পরে সেই ভিডিও চিত্র অনলাইনে শেয়ার করে। এমনটাই জানা গিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও চিত্র শেয়ার হওয়ার পর থেকেই সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শুধু ফেসবুকেই ভিডিওটি দেখা হয়েছে দুই লাখের বেশি বার।
দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছে, ইচ্ছে করেই এমন কাজ করেছেন তাঁরা! আগে থেকেই নাকি ঠিক করা ছিল যে বর–কনে যখন একে অন্যের দিকে তাকাবেন, তখনই নৌকা নাড়িয়ে দেবেন তাঁরা। বর–কনের কেউই অবশ্য এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান চিত্রগ্রাহক ও স্টুডিওর মালিকের মাথায় হুট করেই এই বুদ্ধি আসে। নবদম্পতিকে জানতে না দিয়ে ছবি তোলার আগ মুহূর্তে এই পরিকল্পনা করি আমরা।’
এমন ঘটনায় নবদম্পতি রাগ করেনি বরং দুইজনেই মজা পেয়েছিলেন। দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান এমন তথ্যই দিয়েছে।
https://youtu.be/Q24X-BWOdFI

