আগামী ৬ জুন ডারউইনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি কার্নিভাল। করোনাভাইরাসের কারণে সব ধরণের খেলা স্থগিত হয়ে যাওয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে অস্ট্রেলিয়ায়।
ডারউইনে শেষ ২০০৮ সালে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছিল। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পায়নি উত্তরাঞ্চলের রাজধানী।
বহুদিন পর শুধু ক্রিকেটই ফিরছে না, এই টুর্নামেন্টে দর্শকদের থাকারও সুযোগ করে দেওয়া হচ্ছে। টপ এন্ড টি-টোয়েন্টি নামের এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেবে।
এর মাঝে সাতটি দল বেছে নেওয়া হয়েছে ডারউইন প্রিমিয়ার গ্রেড থেকে। অষ্টম দলটি আমন্ত্রণমূলক এক দল। নর্দান টেরিটরির এশিয়ান বংশোদ্ভূতদের মাঝে আয়োজিত ‘এশিয়া কাপ’এর সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি।

