চাকরি ছেড়ে করোনা রোগীর সেবায় নামলেন চার যুবক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা সংক্রমণের কারণে এগিয়ে আসেনি কেউ। এবার চাকরি ছেড়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করে করোনা রুখতে মাঠে নেমে পড়েছেন ভারতের কেরালার চার যুবক। সেন্টার পরিস্কার রাখা, স্যানিটাইজ করা, বর্জ্য পরিস্কার করা-সবই তাঁরা করছেন অন্তর থেকে।

জানা যায় সেন্টারের পাশেই তাঁরা থাকেন। ওই করোনা কেয়ার সেন্টারে আপাতত ১’শর অধিক রোগী ভর্তি রয়েছেন। মারারিকুলাম উত্তর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ই ক্লেটাস জানিয়েছেন, ‘কোভিড কেয়ার সেন্টার পরিস্কার ও বর্জ্য ফেলার কাজে কেউ এগিয়ে আসেননি।

আমরা এমনও অফার দিই, এই কাজে যিনি যুক্ত থাকবেন, তাঁকে প্রতিদিনের বেতন হিসেবে হাজার টাকা করে দেওয়া হবে। তাতেও কেউ এগিয়ে আসেননি সংক্রমণের ভয়ে। তবে এই বিপদ থেকে রক্ষা করেছেন স্থানীয় চার সহৃদয় যুবক। নিজেদের চাকরি ছেড়ে এই কাজে যুক্ত হয়েছেন স্বেচ্ছায়। এই কাজের জন্য তাঁরা আমাদের থেকে কেউ টাকা-ও নেয় না।’

সুজিত সি এস, সংগীত জি এস, বিদ্যাসাগর কে ও হরিকৃষ্ণান এস পি- এঁরা সকলেই আর্থিক দিকে থেকে পিছিয়ে পড়া পরিবারে বাস করেন। ‘এলাকার কোভিড কেয়ার সেন্টারের লোকজন ও সেন্টার পরিস্কার করার জন্য উপযুক্ত কর্মীর খোঁজ করছিল পঞ্চায়েত।

কিন্তু সংক্রমণের ভয়ে কেউই এগিয়ে আসেননি। তখন আমরা সিদ্ধান্ত নিই, এই কাজটা আমরাই করব। তারজন্য চাকরি ছাড়তে হলে ছাড়তে হবে। আমার একটি এক বছরের সন্তান রয়েছে । তাঁকে একদিন দেখতে না পেলে সত্যিই খুব কষ্ট হয়। কিন্তু দেশের এক কঠিন পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোটাকেই বেশি প্রাধান্য দিয়েছি আমরা চারজন।

সূত্র: এই সময়।