প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে একদিনে নতুন করে ৪৭৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশটিতে একদিনে সবথেকে বেশি মৃত্যুর ঘটনা এটিই।
এখন পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সারাবিশ্বে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা গেছে, যার মধ্যে ৮০% এর বেশিই ইউরোপে ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যার অনেকাংশই এশিয়ার মধ্যে পড়ে।
এছাড়াও, ইতালিতে প্রায় ৩৫ হাজার ৭১৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সেইসাথে ইতালির লোমবার্ডি অঞ্চলে একদিনে সর্বোচ্চ ৩১৯ জন মারা গেছে।

