ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে গিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশিরা। করোনাভাইরাস পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে মোদি সরকার। ফলে চিকিৎসা নিতে পারছেন না।
মরণাপন্ন এসব রোগীরা শেষবারের মতো দেশে আসতে চাচ্ছেন।
এদের কারও কারও চিকিৎসা শেষ হয়েছে। অনেকের আবার সেখানে থাকার আর্থিক সক্ষমতা নেই। কিন্তু বাংলাদেশে অঘোষিত লকডাউনের কারণে দেশে আসতে পারছেন না তারা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য কামনা করেছেন তারা।
চেন্নাই ছাড়াও মুম্বাই, নয়াদিল্লিতে আটকা পড়া বেশ কয়েকজন রোগী ও তাদের আত্নীয়-স্বজনদের সঙ্গে বাংলাদেশ থেকে যোগাযোগ করে এ চিত্র পাওয়া গেছে।

