চেস্টার বেনিংটন আর নেই



আত্মহত্যা করেছেন লিংকিন পার্কের প্রধান গায়ক চেস্টার বেনিংটন। লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস কাউন্টির ব্যক্তিগত বাড়িতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে বেশ কিছু দিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কেননা কিছুদিন আগে তিনি (মে মাসে মৃত্যুবরণ করা) অডিও স্লেভের গায়ক ক্রিস কর্ণেলের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করেছিলেন।
জানাগেছে, তিনি দীর্ঘদিন ধরে অ্যালকোহল এবং মাদকদ্রব্যে আসক্ত ছিলেন। শৈশবে নির্যাতনের শিকার এই গায়ক পূর্বেও আত্মহত্যা করার ইচ্ছা পোষণ করেছিলেন।
চেস্টার বেনিংটন পরিচিতি লাভ করেন ২০০০ সালে লিংকিন পার্কের প্রথম অ্যালবাম হাইব্রিড থিওরি -তে ভোকাল হিসেবে গান গাওয়ার মাধ্যমে, যেটি ব্যাপক বানিজ্যিক সাফল্য অর্জন করেছিল। এ্যালবামটিকে ২০০৫ সালে হিরা উপাধি প্রদান করে আরআইএএ, কেননা এটি ঐ দশকের সেরা বিক্রিত অ্যালবাম ছিল এবং এই অ্যালবামের মত সামান্য কিছু অ্যালবামই আছে যা সফল হিসেবে এত বিক্রি হয়েছে।
লিংকিন পার্কের পরবর্তী স্টুডিও অ্যালবাম গুলো হল- মীটিওরা , মিনিটস্ টু মিডনাইট, এ থাউজ্যান্ড সানস্ এবং লিভিং থিংস্, এগুলো যথাক্রমে প্রকাশ পেয়েছে ২০০৩, ২০০৭, ২০১০ এবং ২০১২ সালে।
বেনিংটন সাইড প্রজেক্ট হিসেবে ২০০৫ সালে তার নিজের ব্যান্ড ডেড বাই সানরাইজ-এর আবির্ভাব ঘটান। এই ব্যান্ডটির আত্মপ্রকাশমূলক অ্যালবাম আউট অব এ্যাশেজ ২০০৯ সালের অক্টোবরের ১৩ তারিখে প্রকাশ পায়। বেনিংটনকে “শ্রেষ্ঠ ১০০ হেভি মেটাল ভোকালিস্ট”-এর তালিকায় স্থান দেয় হিট প্যারাডার।