এই দিনে জন্মগ্রহণ করেন এক্সরের জনক


paperslife

আজ ২৭ শে মার্চ। ১৮৪৫ সালের এই দিনে জন্মেছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী, এক্স রে বা রঞ্জন রশ্মির আবিষ্কারক উইলহেলম রন্টজেন।

এই আবিষ্কারের কারণে ১৯০১ সালে পদার্থবিদ্যায় নোবেল লাভ করেন। তার নামানুসারে এক্স-রে রশ্মির একক এবং ১১১তম মৌল রন্টজেনিয়ামের নামকরণ করা হয়েছে।

রন্টজেন ইটিএইচ জুরিখে যন্ত্র প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন। তিনি ১৮৬৯ সালে জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

১৮৭৪ সালে রন্টজেন স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় এ প্রভাষক হিসেবে যোগদান করেন।

তিনি ১৮৯৫ সালের ৮ নভেম্বর এই এক্স-রে বা রঞ্জন রশ্মি আবিস্কার করেন। সম্প্রতি বিবিসি’র এক জরিপে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে সেরা আবিস্কার হিসেবে ‘এক্স-রে’ নির্বাচিত হয়।

এক্স-রে আবিষ্কারের জন্য এবং এ ধরণের রশ্মির যথোপযুক্ত ব্যবহারিক প্রয়োগে সফলতা অর্জনের জন্য ১৯০১ সালে তিনি পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ২০০৪ সালে “ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড কেমিস্ট্রি ” তার নামে ১১১তম মৌলের নামকরণ করে রন্টজেনিয়াম।

এই মহান বিজ্ঞানী ১৯২৩ সালের ১০ ফেব্রুয়ারি ৭৭ বছর বয়সে জার্মানির মিউনিখে মৃত্যুবরন করেন।