জন্মদিনেই ডিভোর্সের চিঠি পেলেন নওয়াজউদ্দিন; সরব আলিয়া


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এক দশকেরও বেশি সময় ধরে নওয়াজ ও আলিয়া দম্পতি বাস করছেন এক ছাদের নীচে। তবে স্ত্রী আলিয়া জানিয়েছেন শুরু থেকেই সমস্যায় রয়েছেন তারা।

জন্মদিনেই হঠাৎ অপ্রত্যাশিত এক বিষয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। গতকাল (১৯ মে) ছিল অভিনেতা নওয়াজউদ্দিন জন্মদিন। পা দিয়েছেন ৪৬ বছরে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই গতকাল নিশ্চিত করে জানিয়েছে যে আলিয়া সিদ্দিকী তাঁর স্বামীকে হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে একটি নোটিশ পাঠিয়েছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকী বর্তমানে উত্তরপ্রদেশের বুধানা শহরে রয়েছেন এবং এখন তিনি দুই সপ্তাহের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনে রয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে আলিয়া সিদ্দিকী বলেছিলেন, ‘আমি ওকে আইনি নোটিশ পাঠিয়েছি, তবে ও কোনও জবাব দেয়নি।’

কী কারণে তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জানতে চাওয়া হলে আলিয়া বলেন, ‘আমি এই মুহূর্তে এই বিষয়ে কথা বলতে পারব না, তবে হ্যাঁ, গত দশ বছর ধরে আমাদের সমস্যা হচ্ছে। এখন, লকডাউন চলাকালীন, আমি বিষয়টি নিয়ে ভাবছিলাম এবং সিদ্ধান্ত নিই যে বিয়েটা শেষ করতে হবে। নওয়াজ মুজাফফরপুরে যাওয়ার আগে আমি তাঁকে নোটিশ পাঠিয়েছি, এবং এখনও জবাব আসে নি। তাই আমাকে এবার আইনি পথ ধরতে হবে।’

আলিয়ার (অঞ্জলি) পক্ষের আইনজীবী অভয় সাহাই জানিয়েছেন, করোনাভাইরাস মহামারীর কারণে স্পিড পোস্টের অভাবে ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৭ মে অভিনেতাকে নোটিশ পাঠানো হয়েছে।

তবে, নওয়াজউদ্দিন সিদ্দিকী আজ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেখাননি। খোরপোষ চেয়ে এবং বিবাহবিচ্ছেদের দাবি করে নোটিশ পাঠানো হয়েছে।”

২০০৯ সালে বিয়ে করেন নওয়াজউদ্দিন এবং আলিয়া, তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম শোরা এবং ছেলের নাম ইয়ানী সিদ্দিকী। এর আগে, শীবার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজ।

নওয়াজউদ্দিন সিদ্দিকীর ঘুমকেতু মুক্তির অপেক্ষায় রয়েছে, এটি ২২ মে ওটিটি প্ল্যাটফর্ম জি-৫ -এ ডিজিটালি মুক্তি পাবে। অভিনেতাকে শেষ দেখা গিয়েছে মোতিচুর চাকনাচুরে, সহ অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে।