বিসিএলে পূর্বাঞ্চলকে হারিয়ে শিরোপা উৎসব করেছে দক্ষিণাঞ্চল এক দিনও পেরোয়নি। এরই মাঝে দুঃসংবাদ শুনলেন জয়ী দলের পেসার আল আমিন হোসেন।
ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেটারকে গালি দেওয়ায় তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচ চলার সময় গালি দিয়েছেন পূর্বাঞ্চলের ব্যাটসম্যান আশরাফুলকে, এই অভিযোগেই শাস্তি পেলেন জাতীয় দলের এই পেসার।
তাকে আউট করে আল আমিনের শরীরী ভাষাও ঠিক ছিল না। এই ঘটনার আল আমিনের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভাঙার অভিযোগ আনা হয়েছে।
এমন অভিযোগে সাধারণত সর্বনিম্ন শাস্তি সতর্ক করে ছেড়ে দেওয়া। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। আল আমিন মাত্রা ছাড়িয়ে যাওয়াতেই সর্বোচ্চ শাস্তি পেয়েছেন।

