জাতিসংঘের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হলো ভাষা আন্দোলনের কথা




জাতিসংঘের ওয়েবসাইটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে বাংলাদেশের ও ভাষাশহীদদের অবদানের কথা যোগ করা হয়েছিল। তবে কোনো অদৃশ্য কারণে যোগ করা নতুন তথ্য ওই ওয়েবসাইট থেকে উধাও হয়ে গেছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করে। পরের বছর থেকে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে। কিন্তু ১৮ বছর ধরে দিবসটি পালিত হলেও এটি পালনকারী জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) ওয়েবসাইটে দিবসটির পেছনের ইতিহাস এবং ভাষা আন্দোলনের শহীদদের অবদানের কোনো উল্লেখ ছিল না। জাতিসংঘের ওয়েবসাইটে মাত্র একটি বাক্যে ভাষা আন্দোলনের সঙ্গে এটির যোগসূত্রের কথা বলা আছে।
যোগ করা ওই তথ্যের বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, ‘২১ ফেব্রুয়ারি, এই তারিখটি বাংলাদেশের ভাষা আন্দোলন দিবসের সঙ্গে মিল রেখে নির্বাচন করা হয়েছিল, যেটি এই রেজ্যুলেশনের অন্যতম সহপৃষ্ঠপোষক। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০২ সালের রেজ্যুলেশনে এই দিবসের ঘোষণাকে স্বাগত জানায়।’