বাসার ছাদে উঠে খোলা জায়গায় প্রেমিকাকে চুমু খেয়ে সেই দৃশ্যভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে গ্রেফতার হয়েছেন ইরানের জনপ্রিয় এক খেলোয়াড়।
জানা যায়, দেশটির শরিয়াহ আইনে তাকে গ্রেফতার করা হয়। এমন এক খবর প্রকাশ করেছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলিরেজা জাপালাঘি ইরানের একজন জনপ্রিয় পার্কর অ্যাথলেট। তিনি তার স্টান্ট সহযোগী ও প্রেমিকাকে ছাদে নিয়ে চুমু খান। ভিডিও ধারণ করে সেই দৃশ্য আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন।
এরপরই তাকে গ্রেফতার করে তেহরানের সাইবার পুলিশ। ইসলামী প্রজাতন্ত্রটির পুলিশ বলছে, তাদের কার্যকলাপ ইরানের ধর্মীয় রীতি ও শরিয়াহ আইন বিরোধী ছিলো। তারা আইন ভঙ্গ করেছেন। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।
এর আগেও একাধিকবার প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ও ভিডিও পোস্ট করেছেন আলিরিজা। যে তিনটি ছবির কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেগুলোও তিনি পোস্ট করেন গত ১২ মে।
তবে ১৬ মে তার বাবার নিখোঁজ হওয়া নিয়ে একটি পোস্ট দেয়ার পরই তাকে গ্রেফতার করা হল। আলিরিজার বাবা ইরানের মাদক নিয়ন্ত্রণ বিভিগের একজন কর্মকর্ত।
জানা যায়, সম্প্রতি তার বাবা নিখোঁজ হন এবং কর্তৃপক্ষ তার সন্ধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে টুইট করেন তিনি।

