করোনাভাইরাসের জেরে বিপর্যস্ত ভারতের পোলট্রি শিল্প। প্রতিনিয়ত পাল্লা দিয়ে বাড়ছে ক্ষতির হার।
এরইমধ্যে যোগ হয়েছে লকডাউনের জন্য মুরগিদের খাবারের সংকট। সাঁড়াশি চাপে তাই বাধ্য হয়ে মুরগিদের জীবন্ত পুঁতে দিচ্ছেন পোলট্রি মালিকরা।
মুরগির মাধ্যমে করোনা সংক্রমণের গুজব ছড়ানোর পর থেকে টালমাটাল পোলট্রি শিল্প। হুড়মুড়িয়ে নেমেছে চাহিদা। অথচ ইতিমধ্যে সরকারি দপ্তর জানিয়ে দিয়েছে, করোনার সঙ্গে মুরগির কোনও সম্পর্ক নেই। তারপরও লোকসানের ছবিটা বদলায়নি। শুধু ভারতের পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে পোলট্রি শিল্পকে। সঙ্গে লকডাউনের জেরে মুরগির খাবারও ঠিকমতো মিলছে না।
তাই বাধ্য হয়ে জীবন্ত মুরগিকে মাটিতে পুঁতে দিচ্ছেন অনেকে।

