জীবিত অবস্থায় বেগম জিয়ার মুক্তি নিয়ে শঙ্কায় পরিবার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

‘প্রচণ্ড শ্বাসকষ্টে’ ভুগছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার সঙ্গে দেখা করে জানালেন পরিবারের সদস্যরা।
আজ শনিবার সাক্ষাৎ শেষে বোন সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তাতে জীবিত অবস্থায় তার মুক্তি নিয়ে শঙ্কা রয়েছে। এসময় সরকারের প্রতি তিনি আহ্বান জানান, মানবিক কারণে বেগম জিয়াকে মুক্তি দেয়ার।
খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শরীর আগের মতোই। শুক্রবার রাতে তার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিলেন না। বাম হাত সম্পূর্ণ বেঁকে গেছে, ডান হাতও বেঁকে যাচ্ছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছেন না। খেলে বমি হয়ে যাচ্ছে। শরীর খুবই খারাপ।
সেলিমা রহমান বলেন, মানবিক কারণে তো খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত।
শনিবার বেলা তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে সেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দরসহ স্বজনেরা দেখা করেন।