আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জাতীয় নাট্যশালা ভবনের স্টুডিও থিয়েটার হলে জেনেসিস থিয়েটারের প্রযোজনা ‘নয়ন তারা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
সামাজিক মূল্যবোধ ও বাল্যবিবাহের উপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন প্রকাশ সরকার সুমন এবং নির্দেশনায় ছিলেন নূর হোসেন রানা। নাটকটির প্রসঙ্গে নূর হোসেন রানা বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে সকল সপ্ন-পিপাসু মানুষের কথা বলা হয়েছে। প্রতিফলিত হয়েছে তাদের হাসি-আনন্দ, দুঃখ-কষ্ট, জীবনের আশা-আকাক্সক্ষার কথা।
এতে নবীন-প্রবীনদের সমন্বিত অভিনয় রয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, প্রকাশ সরকার মামুন, ইনায়েত হোসেন হিরু, রাজ রিয়াজ, আনসার আলী, চন্দনা সরকার, আফরোজা, কবি, ইকবাল, সমুদ্রসহ আরও অনেকে।
