জ্বালানি তেল রফতানি কমাচ্ছে সৌদি আরব




অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারকদের তালিকায় সৌদি আরবের অবস্থান বিশ্বে প্রথম। জ্বালানি পণ্যটির মোট বৈশ্বিক চাহিদার ২০ দশমিক ১ শতাংশ জোগান দেয় মধ্যপ্রাচ্যের এ দেশটি। চলতি বছরের ডিসেম্বরে আগের মাসের তুলনায় অন্তত ১ লাখ ২০ হাজার ব্যারেল কম জ্বালানি তেল রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি প্রশাসন।
মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে সৌদি প্রশাসন পণ্যটির রফতানি কমানোর পরিকল্পনা করছে।
প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে সৌদি প্রশাসন প্রতিদিন ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে, যা নভেম্বরের প্রাক্কলনের তুলনায় অন্তত ১ লাখ ২০ হাজার ব্যারেল কম। এ
শিয়া, ইউরোপ, লাতিন আমেরিকাসহ বিশ্বের সব অঞ্চলে এ সময় সৌদি আরব থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমবে। এ সময় সৌদি প্রশাসন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি নভেম্বরের তুলনায় ১০ শতাংশের বেশি কমাবে বলে জানানো হয়েছে।
গরমের মৌসুমে দেশটিতে বিদ্যুৎ উৎপাদনে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার বেড়ে যায়। এ কারণে পণ্যটির রফতানিও কমে। শীতের মৌসুমে জ্বালানি পণ্যটির অভ্যন্তরীণ ব্যবহার কমে এলে রফতানি বাড়ানো হয়। তবে এবার শীতকালেও অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমাচ্ছে সৌদি প্রশাসন। কিছুদিন থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তি রয়েছে। এ প্রবণতা বজায় রাখার উদ্যোগের অংশ হিসেবে পণ্যটির শীর্ষ রফতানিকারক দেশটি ডিসেম্বরে রফতানির পরিমাণ আরো কমানোর পরিকল্পনা করেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
এ পরিকল্পনা নভেম্বরের শেষে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) আওতায় পণ্যটির বৈশ্বিক উত্তোলন হ্রাসসংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনায় বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন তারা। আগামী মার্চের শেষে এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন; জ্বালানি তেলের বাজারে তেজিভাব
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের তেজিভাব
জ্বালানি তেলের ঘাটতি দেখা দিতে পারে ২০১৮ সালে