জ্যোৎস্নার বিয়ে (পর্ব ৬)




লেখক: কাজী মনির
জ্যোৎস্না আলমের দিকে গয়নাগুলো বাড়িয়ে দিয়ে বললো: চাচা আমি আপনাকে আসতে বলেছি আপনি আমার কথা শোনেন। এই গয়নাগুলো বিক্রি করে আজই আমাকে টাকা দেবেন আমি কাল বাবাকে নিয়ে ঢাকায় যাবো। বাবলু বলে: তুই পাগালামী করিস না জ্যোৎস্না। ঐ গয়না তোর মায়ের, আমি তোর মাকে কথা দিয়েছি ; আমার যত বিপদই হোক না কেন। এই গয়না আমি নষ্ট করব না। ওটা তোর বিয়ের সময়, আমি নিজ হাতে তোকে পরিয়ে দেব।
জ্যোৎস্না একটু থেমে বললো: তাহলে এ গয়না তোমার না বাবা, মায়ের গয়না তুমি আমার জন্য রেখেছ তাই না?
হ্যাঁ হ্যাঁ ওটা তোর।জ্যোৎস্না বাবলুর দিকে এগিয়ে গিয়ে বললো: বাবা বিয়ে তো আমার অনেক দেরি হবে। আমি আই.এ, বি.এ. পাস করব তারপর বিয়ে হবে। তুমি আজই আমার মায়ের গয়নাগুলো আমাকে পরিয়ে দাও। বাবলু সরল মনে আনন্দের সাথে মেয়ের কানে হাতে আর গলায় গয়নাগুলো পরিয়ে দিয়ে, অপলক চোখে দেখতে লাগলো জ্যোৎস্নাকে। খুব সুন্দর লাগছে! মুহূর্তের মধ্যে সখিনার কথা মনে হয়ে গেল।
কি যেন ভাবছিল বাবলু জ্যোৎস্না বললো: বাবা এখন থেকে এ গয়নাগুলো আমার তাই না?
বাবলু বললো: হ্যাঁ মা আজ আমি তোর মায়ের কাছে দেওয়া ওয়াদা পালন করেছি।
জ্যোৎস্না বাবার দিকে চেয়ে বললো: বাবা তুমি বল তো? আমার বাবা টাকার অভাবে বিনা চিকিৎসায় যদি মারা যায়, তাহলে কি আমি গয়না পরে সুখি হতে পারবো? এই গয়না কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবে? বাবলু নির্বাক!
জ্যোৎস্না চাপ দেয় বাবার উপর: বলো বাবা, আমাকে তুমি যে আদর স্নেহ দিয়ে মানুষ করেছ! এই গয়না কি সেই আদর স্নেহ আমাকে দিতে পারবে? আমি ঘুমিয়ে থাকলে, তুমি আমার মাথায় মুখে
হাত বুলিয়ে আদর করো! আমার কপালে চুমু খাও! তাই না বাবা? বাবা তুমি যদি মরে যাও, তাহলে কে আমাকে আদর করবে বাবা? মা নেই তুমিও যদি চলে যাও! তাহলে তোমার জ্যোৎস্নাকে কে দেখে রাখবে? বাবা এই টাকা দিয়ে, গয়না দিয়ে তখন আমি কি করবো? বলো বাবা কি করবো? বলে কাঁদতে কাঁদতে গয়নাগুলো খুলে আলমের হাতে তুলে দিয়ে বললো: চাচা আমার আব্বা খুব অসুস্থ, আমাকে
বিকেলের মধ্যেই এটা বিক্রি করে টাকা দিয়ে যাবেন! আমি কালই বাবাকে নিয়ে ঢাকায় যাবো।
বাবলু নরম স্বরে বললো: না মা না …. আলম গয়নাগুলো নিয়ে বাবলুর দিকে চেয়ে বললো: বাবলু তোর কোন জনমের পুণ্যি দিয়ে যে তুই এমন মেয়ে পেয়েছিস আমি জানি না! তবে তোর মেয়ের জন্য আমার খুব হিংসে হয়। এমন একটা মেয়ে যদি আল্লাহ আমাকে দিত…. বলে চোখ মুছে জ্যোৎস্নার দিকে চেয়ে বলে: মা আমি বিকেলেই এর যা দাম হয় সেই টাকা তোকে দিয়ে যাবো। তুই কোন চিন্তা করিস না।
আলম চলে যেতেই জ্যোৎস্না বাবাকে জড়ায়ে ধরে বলে: বাবা আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে! মাকে তো দেখি নাই! কিন্তু যখনই মার কথা মনে হতো, তখন ঐ গয়না ̧লো আমি বের করে দেখতাম, মনে হতো মা আমার পাশে দাঁড়ায়ে, আমার মাথায় হাত বুলায়ে আদর করছে! সেই গয়না বেচে দিতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে বাবা, ভীষণ কষ্ট হচ্ছে। মাকে হারায়েছি তুমিই আমার মা, তুমিই আমার বাবা, সেই তোমাকে আমি হারাতে চাই না বাবা তোমাকে আমি হারাতে চাই না! জ্যোৎস্না বাবাকে জড়ায়ে ধরে কাঁদতে লাগলো।
বাবলুও কাঁদতে কাঁদতে বললো: কেন তুই তোর মায়ের গয়না বেচে দিলি?
জ্যোৎস্না চোখ মুছে বললো: বাবা তুমি ভাল হয়ে টাকা পয়সা রুজি করে ঠিক এই ডিজাইনের গয়না তুমি আমাকে বানায়ে দেবে। তাহলে মা খুব খুশি হবে, আমিও গয়না পাবো। আর তোমাকেও পাবো! তুমি না আমার বিয়ে দিয়ে আমার সুখ দুচোখ ভরে দেখার জন্য অপেক্ষা করছো?
চলবে…
এছাড়াও পড়ুন;
জ্যোৎস্নার বিয়ে      
জ্যোৎস্নার বিয়ে (পর্ব ২)
অগোচরে সমাধি (পর্ব ১)   
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)