জ্যোৎস্নার বিয়ে




লেখক: কাজী মনির
গভীর রাত! ঘরের মেঝেতে পাশে জ্যোৎস্না অঘোরে ঘুমালেও বাবলুর চোখে ঘুম নেই, আস্তে আস্তে বিছানা থেকে উঠে মাচার নীচ থেকে খেজুর গুড়ের হাঁড়ি বের করে আনলো। ছেঁড়া গামছা দিয়ে হাঁড়িটার মুখ বাঁধা। কোমড় থেকে ম্যাচ বের করে জ্যোৎস্নাকে আড়াল করে বাতি জ্বালালো বাবলু। তারপর হাঁড়ির মুখটা খুলে মেঝের উপর উপুড় করে কয়েকবার ঝাঁকি দিল। হাঁড়ির ভিতর থেকে অনায়াসে এক টাকা আর দুই টাকার নোট ̧লো মেঝের উপর পড়লো। দু’একটি নোট হাঁড়ির ভিতরে আটকে আছে ভেবে হাত দিয়ে ভালো করে দেখলো বাবলু। না হাঁড়িতে কোন টাকা নেই।
একবার ফিরে তাকালো, জ্যোৎস্নার দিকে। জ্যোৎস্না ঘুমের ঘোরে মুখের উপর থেকে মশা তাড়ায়ে কাঁত ফিরে শুয়ে আছে। বাতিটাকে আবারও ভালোভাবে আড়াল করে একটা একটা করে নোট গুনলো। কুড়ি টাকা, কুড়ি টাকা করে এক এক ভাগে রাখতে লাগলো। এই যুগেও বাবলু এক কুড়ির বেশি গুণতে জানে না। জানবে কি করে! দশ থেকে পনেরোর পরের সংখ্যা তার জীবনে কোন কাজে লাগে না।
খেয়াঘাটের শ্রেষ্ঠ কুলি বাবলু! একশ কেজি ওজনের একটা চাউলের বস্তা ঘাট থেকে মাথায় করে পুরাতন কুষ্টিয়া পর্যন্ত বয়ে মানুষের বারন্দায় দিয়ে আসে। বিনিময়ে মানুষ তাকে সর্ব্বোচ পনের টাকা দেয়। এছাড়া ধারেকাছে ছোটখাটো বোঝা টানলে পাঁচ সাত টাকা পায়। ঘাটে কুলিদের মধ্যে ছোটখাটো বোঝা টানার কুলি আছে অনেক। কিন্তু এক বস্তা চাউল মাথায় করে দুই তিন কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সাধ্য একমাত্র বাবলু ছাড়া আর কারো নাই। তাই তো বাবলু খেয়া-ঘাটের শ্রেষ্ঠ কুলি।
লেখাপড়া, খেলাধুলা, ব্যবসা- বাণিজ্য ও বিভিন্ন কাজে শ্রেষ্ঠ হলে তার জন্য পুরস্কার পাওয়া যায়! কিন্তু বাবলুর এই শ্রেষ্ঠত্বের জন্য আজ পর্যন্ত কোন পুরস্কার তার কপালে জোটেনি। উপরন্ত মানুষ তার এই যোগ্যতাকে সুযোগমত ব্যবহার করে। কম টাকা দিয়ে বেশি কাজ করায়। অবশ্য বাবলু এতে কিছু মনে করে না। এক বস্তা চাউল নিয়ে তাকে তো দুই কিলো যেতেই হবে, তার উপর কেউ যদি তার হাতের ব্যাগটা …. হোক
না দশ কেজি! সেটা তুলে দেয়, তাতে বাবলুর কি বা এসে যাবে! না হয় একটু খাটুনী বেশি হবে এই আর কী!
বাবলু এসব কোন পরোয়াই করে না সে। বাবলূ বিরামহীন, বাবলু নিরলস, বাবলু দুরন্ত, কোন প্রতিবাদ আর অভিযোগ নেই তার। মা মরা একটি মাত্র মেয়ে তার সংসারে, এই মেয়ে ছাড়া তার বলতে দুনিয়াতে আর
কেউ নেই! জ্যোৎস্নাকে আড়াল করে বাতির আলোয় বাবলু এক কুড়ি এক কুড়ি করে টাকা , এভাবে পাঁচটা কুড়ি এক জায়গা করলো, তারপর সেগুলো আবার হাঁড়ির ভিতর রাখতে রাখলো আর একটা করে
কাঠি এক জায়গায় রাখলো। খুচরা টাকার হিসাব করে দেখলো মোট ছয় হাজার দুই কুড়ি সাত টাকা।
হাঁড়িটা খুব ভাল করে বেঁধে, যথাস্থানে রেখে দিয়ে খুব স্থিরভাবে চিন্তা করে দেখলো তিন মাসে মাত্র একশত সাত টাকা জমা হয়েছে। বাতিটা নিভিয়ে দিয়ে বাবলু ভাবছে তিন মাস হলো রাস্তায় ভ্যান-রিকশা চালু হয়েছে। এখন আর মানুষ কুলি দিয়ে মাল টানাচ্ছে না। সবাই ভ্যানে করে মাল আনা নেওয়া করছে। তাই রোজগার কমে গেছে। এভাবে দিন দিন রোজগার কমতে থাকলে জ্যোৎস্নার বিয়ের সময় সে টাকা পাবে কোথায়?
চলবে…
এছাড়াও পড়ুন;
অগোচরে সমাধি (পর্ব ১)   
অগোচরে সমাধি (পর্ব ২)
বন্দিনীর চিৎকার (পর্ব ৩)
বন্দিনীর চিৎকার (পর্ব ২)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৯)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৮)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৭)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৬)
একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)   
একটি ফুলের মৃত্যু (পর্ব ৪)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ৩)    
একটি ফুলের মৃত্যু (পর্ব ২)