ঝিঝি পোকার পাউরুটি!




ব্রেকফাস্টে ব্রেড-বাটার! আর বিকালের স্ন্যাক্স অফিসের স্যান্ডউইচ। যে রুপই দেই উপকরণ একই; পাউরুটি। সকালের নাস্তা বা হালকা খিদেয় পাউরুটির বিকল্প নেই। ময়দার সাথে ডিম আর ইস্ট মিশিয়ে তৈরি এই খাবারটি আমাদের সবারই বেশ পছন্দের।
তবে ফিনল্যান্ডের এক রেস্তোরা এক ভিন্ন ধরনের পাউরুটি এনেছে। আর সেই পাউরুটির মূল উপকরণ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কারণ বিশ্বের সর্বপ্রথম ঝিঝি পোকার পাউরুটি তো তারাই বাজারে আনছে।
এই রুটির প্রধান উপাদান হচ্ছে ঝিঝি পোকা শুকিয়ে গুড়ো করে তৈরি ময়দা। প্রতিটি রুটি তৈরিতে কমপক্ষে ৭০ ঘণ্টা সময় লাগে। এ রুটির খরত ধরা হয়েছে ৩ দশমিক ৯৯ ইউরো।
এ বিষয়ে রেস্তোরাটি এক বিবৃতিতে জানায়, এটি একটি ভাল প্রোটিনের উত্স। ভোক্তারা আমাদের মাধ্যমে এই নতুন খাবারের সাথে পরিচিত হচ্ছেন।
অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও এরকম একটি রুটি তৈরির পর টা বিক্রি করতে বেশ বেগ পেতে হয়েছিল রেস্তোরাটিকে।