নিক জোনাসের গাওয়া নতুন গান ‘সাকার’-এর ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই উপলক্ষে সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসির ‘দ্য ভিউ’ নামের টকশোতে গিয়েছিলেন এই বলিউড তারকা।
সেখানে তিনি ফাঁস করেন তার জীবনের কিছু গোপন কথা। তিনি বলেন, ‘বিয়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই নিককে বলে দিয়েছিলাম যে, আমি কিন্তু রাঁধতে পারি না।’

মজার বিষয় প্রিয়াঙ্কা এই বলে আশ্বস্ত করেছিলেন যে, অন্তত ডিম ভেজে খাওয়াতে পারবেন।
পিয়াঙ্কা এ সময় বলেন, ‘আমি ভয়ানক একটা বউ। মজার ব্যাপার হচ্ছে, যখন তাকে আমি বললাম যে আমি রাঁধতে পারি না, সে আমাকে বলে, ‘ব্যাপার না সোনা, আমিও পারি না।’
উল্লেখ্য, মার্কিন গায়ক নিক জোনাস ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া সংসার পেতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। গত বছরের ডিসেম্বর মাসে ধুমধাম করে বিয়ে করেছেন । হিন্দু ও খ্রিষ্টান দুই রীতিতেই হয় তাদের বিয়ে।

