চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বজুড়ে কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। এখনো প্রতিষেধক তৈরি না হওয়া এ প্রাণঘাতী ভাইরাস থেকে বাছার উপায় খুঁজছে মানুষ। চলছে গবেষণা, চলছে বেঁচে থাকার আকুতি।
গবেষণাগুলো থেকে উঠে আসছে নানা তথ্য। তেমনই কিছু তথ্য উঠে এলো হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণা থেকে।
গবেষণা বলছে, টাকার নোটে এক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের বেঁ’চে থাকার সম্ভবনা বেশি।
এছাড়া মাস্কে এক সপ্তাহ বা সাতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁ’চে থাকতে পারে।
গবেষকদের দাবি, টাকায় একদিন করোনাভাইরাস বাঁ’চলেও টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের।
গবেষণা থেকে জানা যায়, করোনাভাইরাস কাপড়ে সেভাবে বাঁ’চে না। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁ’চে না করোনা। তবে সবকিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো, বলে গবেষকদের মত।

