টোলারবাগ এলাকায় আরও ৪০টি ভবন লকডাউন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রাজধানীর মিরপুর-১ এর উত্তর টোলারবাগের আরও ৪০টি ভবন লকডাউন করা হয়েছে পুলিশের সহায়তায় এই লকডাউন করেছে স্থানীয়রা।

শনিবার (২১ মার্চ) দুপুরে একই এলাকার একটি ভবন লকডাউন করেছিল স্থানীয়রা।ওই ভবনে একজন করোনা রোগী মারা যাওয়ায় সে ভবনটি লকডাউন করা হয়েছিল। কিন্তু সন্ধ্যার পর ওই এলাকায় স্থানীয়দের মাঝে নানান শঙ্কা দেখা দেয়। রাত সাড়ে ১১টার দিকে ওই ভবনটির আশপাশের ৪০টি ভবন লকডাউন করা হয়েছে।

এর আগে স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাতে বৈঠক হয় আইইডিসিআর’র। হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাশিষ বিশ্বাস জানান, সন্ধ্যায় বৈঠক হয়েছে। টোলারবাগের ৪০টি বাড়ি লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ যে ব্যক্তি মারা গেছেন, তিনি কার কাছ থেকে ভাইরাস বহন করেছিলেন, সেটি চিহ্নিত করা যায়নি। আইইডিসিআর জানিয়েছে, সেখানে আরও আক্রান্ত থাকতে পারেন।