ট্রাম্পের করোনা পরীক্ষা, অতঃপর…


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
WASHINGTON, DC - FEBRUARY 09: U.S. President Donald Trump meets with members of the airline industry at the White House February 9, 2017 in Washington, DC. Trump held a listening session with the group to advance issues relative to the airline industry. (Photo by Win McNamee/Getty Images)


কিছুদিন আগেই এক কর্মকর্তার সাথে হাত মিলিয়ে করোনা আক্রান্তের সন্দেহে ভীত হয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে শনিবার তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা জানার জন্য পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষার ফলাফল আগামী দুয়েক দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে তার করোনা পরীক্ষা হয়েছে বলে হোয়াইট হাউজে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের জানান তিনি। তিনি আরও বলেন, তার তাপমাত্রা পুরোই স্বাভাবিক রয়েছে।

এর আগে ব্রিফিংয়ের জন্য আসা সকল সাংবাদিকের তাপমাত্রা পরীক্ষা করেছেন হোয়াইট হাউজের কর্মকর্তা।

করোনাভাইরাস মোকাবেলায় আমেরিকাজুড়ে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। গতকাল বিকালে জরুরি অবস্থা জারির কারণ ব্যাখ্যা করতে যেয়ে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাসের কারণে মার্কিন জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ জন্যেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।