টয়লেট পেপার সবচেয়ে মুল্যবান উপহার!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের আশঙ্কায় এশিয়ার অন্যতম দুই অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর ও হংকংয়ে সবচেয়ে মুল্যবান বস্তু হয়ে দাঁড়িয়েছে বস্তু হয়ে দাঁড়িয়েছে টয়লেট পেপার ও সার্জিক্যাল মাস্ক।

ব্লুমবার্গ-এর খবরে ব্লা হয়েছে দেশজুড়ে ফার্মেসি ও সুপারমার্কেটগুলোয় টয়লেট পেপার, পেপার টাওয়েল ও হ্যান্ড স্যানিটাইজার এবং বিশেষ করে মাস্কের মজুদ ফুরিয়ে যাচ্ছে।

এর ফলে,  গ্রাহকদের ফেস মাস্ক, ডিজিটাল থার্মোমিটার ও ডেটল অ্যান্টিসেপটিক উপহার দিয়ে ভাইরাল হয়েছে সিঙ্গাপুরভিত্তিক অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান আইজি গ্রুপ।

নভেল করোনাভাইরাস নিয়ে সিঙ্গাপুরের ঝুঁকিপূর্ণ মাত্রার (কমলা) সতর্কতা জারির পর ওই উপহারসামগ্রী বিতরণ শুরু করেছিল আইজি।

হংকংয়ে আর্থিক সেবাদাতা একটি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা মার্কিন নাগরিক গত ১০ ফেব্রুয়ারি জোয়েল ওয়ার্নার অ্যামাজন থেকে ২১৬ প্যাকেট টয়লেট পেপার কেনেন।

এছাড়া দেশ দুইটির বিভিন্ন স্থানে বন্ধু ও প্রিয়জনদের টয়লেট পেপার উপহার দেওয়ার প্রচলন চালু হয়েছে।