ইতিহাসে প্রথমবারের মত এক ছেলেশিশু জন্ম নিয়েছে, যাকে রোবট জরায়ু প্রতিস্থাপন অস্ত্রোপচার করে জন্ম দিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে সুইডেনের গথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের সলগ্রেনস্কা একাডেমি হাসপাতালে। শিশুটির ওজন ছয় পাউন্ডের একটু বেশি।
শিশুটির মায়ের জরায়ুতে সমস্যা ছিল, নানি তার মাকে জরায়ু দান করেছেন। পৃথিবীতে এ পর্যন্ত ৩৯ টি জরায়ু প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা নিজ হাতে এ অস্ত্রোপচার করেছে এতদিন।
কিন্তু প্রথমবারের মত রোবট শল্যবিদ ব্যবহার করে জরায়ু প্রতিস্থাপন করেছে। পাঁচ বছর আগেও এ ধরণের অস্ত্রোপচার সম্ভব ছিল না। সুইডেনের বিজ্ঞানীরা ১৫ বছর গবেষণা করে এই প্রযুক্তি তৈরি করেছেন।
জরায়ু প্রতিস্থাপনের ক্ষেত্রে মৃত নারীর জরায়ু নিয়ে প্রচেষ্টা চালিয়েছে। এমন দশটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, নয়তো গর্ভপাত ঘটেছে। গত ডিসেম্বর মৃত নারীর জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে এক মেয়েশিশু জন্ম নেয়। এ পর্যন্ত মৃত -জীবিত দাতা মিলিয়ে জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে মোট ১৫ টি শিশু জন্মগ্রহণ করেছে।
এই অস্ত্রোপচারে টেবিলে নেওয়া হয় মা-মেয়েকে। প্রথমে শিশুর মায়ের জরায়ু প্রতিস্থাপন করা হয়। রোবট ব্যবহৃত অস্ত্রোপচারে দুজন শল্যবিদ কম্পিউটারে নির্দেশনা দেন। একজন রোগীর বাঁ দিক থেকে, আরেকজন ডান দিক থেকে অস্ত্রোপচার নিয়ন্ত্রণ করেন। তবে তাঁরা নিজেরা হাত লাগাননি। যা হয়েছে, রোবটের মাধ্যমে। পেটের মাত্র ১ সেন্টিমিটার অঞ্চলে ‘কিহোল’ পদ্ধতি ব্যবহার করে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।
এবারের অস্ত্রোপচারে শিশুটির মায়ের জরায়ু প্রতিস্থাপন করা হয় প্রথমে। ২০১৭ সালের অক্টোবরে অস্ত্রোপচার টেবিলে নেওয়া হয় মা-মেয়েকে। রোবট ব্যবহৃত অস্ত্রোপচারে দুজন শল্যবিদ কম্পিউটারে নির্দেশনা দেন। একজন রোগীর বাঁ দিক থেকে, আরেকজন ডান দিক থেকে অস্ত্রোপচার নিয়ন্ত্রণ করেন। তবে তাঁরা নিজেরা হাত লাগাননি। যা হয়েছে, রোবটের মাধ্যমে। পেটের মাত্র ১ সেন্টিমিটার অঞ্চলে ‘কিহোল’ পদ্ধতি ব্যবহার করে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।
যা আগে ঘটেনি তাই ঘটলো বিজ্ঞানীদের পনেরো বছরের গবেষণায়, রোবটের অস্ত্রোপচারের মাধ্যমে মানব ইতিহাসে প্রথম ছেলেশিশুর জন্ম হল।

